1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

A Dark Episode” নিয়ে নাট্য মঞ্চে ফিরছে ফরিদপুরের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বাংলা থিয়েটার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৭২ বার পড়া হয়েছে

A Dark Episode” নিয়ে নাট্য মঞ্চে ফিরছে ফরিদপুরের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বাংলা থিয়েটার

ফরিদপুর সমাচার : বিশ্ব বিমূঢ় করোনার নিষ্ঠুর আঘাতে! অসময়ে মৃত্যুর ডঙ্কা শতসহস্র প্রাণে! তবু কি থেমে থাকা চলে? করণা মহামারীর সংকটের মাঝেও সম্পুর্ন নতুন আঙ্গিকে নতুন নাটক “সাইরেন-A Dark Episode”নিয়ে নাট্য মঞ্চে ফিরছে ফরিদপুরের বাংলা থিয়েটার। ওয়াহিদ বিন সিরাজ এর রচনা ও নির্দেশনায় ও ফরিদপুরের বাংলা থিয়েটার নাট্যদলের পরিবেশনায় মৌলিক নাটক “সাইরেন-A Dark Episode” আগামী ২৯ শে জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ মিনিটে কবি জসিম উদ্দিন হল মঞ্চে দর্শকদের সামনে পরিবেশিত হবে।

এ সময় ফরিদপুরের সাংস্কৃতিকমনা বিভিন্ন ব্যাক্তি উপস্থিত থাকবেন। মনমুগ্ধকর এ নাটকটি দেখার জন্য সবাইকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন ফরিদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বাংলা থিয়েটার। সকল দর্শকদের উপস্থিতি নাট্যদলের এই কঠিন যাত্রার অনুপ্রেরণা জোগাবে। এখন থেকে অব্যাহত থাকবে বাংলা থিয়েটারের কার্যক্রম বলে জানা যায় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page