1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় জাতীয় বীমা দিবস উপল‌ক্ষ্যে র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে
সালথায় জাতীয় বীমা দিবস উপল‌ক্ষ্যে র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত
সালথায় জাতীয় বীমা দিবস উপল‌ক্ষ্যে র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

সালথায় জাতীয় বীমা দিবস উপল‌ক্ষ্যে র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপ‌জেলায় জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১ মার্চ) বেলা সা‌ড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপ‌জেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান মোস্তফা কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আ‌লোচনা সভায় বক্তারা বীমার গুরুত্ব তু‌লে ধ‌রেন পাশাপা‌শি সবাই‌কে বীমা করার কথা ব‌লেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page