1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৪৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১লা মার্চ) বিকালে দিনাজপুর পুলিশ লাইন্সে মাঠে জেলা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা ও ১ মিনিট নিরবতা পালনসহ তাদের আতœার মাগফেরাত কামনা করা হয়।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার),দিনাজপুর জেলার সিআইডি, পিবিআই, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশসহ সকল ইউনিট।

দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)এর সভাপতিত্বে পুলিশ লাইন্স হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার ৩০ জন জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যদের হাতে জেলা পুলিশের পক্ষ হতে উপহার প্রদান করে হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, নিহত পুলিশ সদস্যদের স্বজনরাসহ সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা বৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page