1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর দশমাইল হাইওয়ে মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৫১ বার পড়া হয়েছে
দিনাজপুর দশমাইল হাইওয়ে মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ
দিনাজপুর দশমাইল হাইওয়ে মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

দিনাজপুর দশমাইল হাইওয়ে মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর এর দশমাইল হাইওয়ে মহাসড়কের রাণীরবন্দর বড়ভিটা নামক এলাকায় ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন যাত্রী।

মঙ্গলবার(১ মার্চ) সকালে এ দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেয়।

দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা বিপরীতমুখী বাস দুটি একটি চার্জার ভ্যানকে সাইট দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দশমাইল হাইওয়ে থানা পুলি, চিরিরবন্দর থানা পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিস। এতে ২ই বাসের চালক, ১জন সহকারীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দশমাইল হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক শহর ও যান(টিআই) মোঃ মাসুদ রানা জানান, রংপুর ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ২টি বাস উপজেলার রাণীরবন্দর বড়ভিটা এলাকায় পৌঁছালে বাস ২টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়।

তিনি আরো বলেন, আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২জন চালক ও ১জন সহকারীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তেমন বড় কোনো সমস্যা না থাকায় বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page