এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারের বিবিয়ানা বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার ও সৌখিন শো-রুমের শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রানীরবন্দরের বিশ্বাস মার্কেটে প্রোপাইটার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানুর বিবিয়ানা বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার ও সৌখিন শো-রুমের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দীকা।
রূপেই যখন ভোলাব,জীবন যতই দৌড়োক, রূপচর্চার জন্য সময় বেরিয়ে আসছে সমানেই।আর তাই নতুন কর্মসংস্থানের বিবিয়ানা বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার ও সৌখিন শো-রুম। আজকের যুগে অধিকাংশ ছেলেমেয়েই নিজেদের চেহারা বা রূপের ব্যাপারে সচেতন। ফিট থাকতে যোগব্যায়াম, এরোবিক্স, মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে সৌন্দর্য বজায় রাখার জন্য অনেকেই নিয়মিত বিউটি পার্লারে যায়। আর এই বেড়ে চলা সৌন্দর্য-সচেতনতাই নতুন প্রজন্মের ছেলেমেয়ের মধ্যে এই বিষয়ে কেরিয়ার গড়ার ইচ্ছেটাকে বাড়িয়ে দিয়েছে। এখানে আরো পাবেন বিভিন্ন ধরনের সৌখিন জিনিস পত্র।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দিকা বলেন, একজন উদ্যোক্তার দক্ষতা ও অভিজ্ঞতা যোগ্যতা থাকলে তিনি নতুন নতুন ব্যবসা সম্পর্কে চিন্তা করতে পারবেন, ধারনা সৃষ্টি করতে পারবে। প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা কাজ করার বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন এবং নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এই বিবিয়ানা বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার ও সৌখিন শো-রুম সহায়ক ভূমিকা পালন করবে।
চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু বলেন, নারী জনশক্তিকে দক্ষ করে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সাবলম্বী করে গড়ে তুলতে হবে। নারীদের শিক্ষিত হয়ে পুরুষদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। তাই নারীরা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংসংস্থান সৃষ্টি করতে সক্ষমতা লাভ করবে বলে আমি আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রুনা পারভিন, মোঃ নূর আলম,সাংবাদিক মোহাম্মদ মানিক, সাংবাদিক এনামুল মবিন(সবুজ), সাংবাদিক জাফর ইকবাল সহ প্রশিক্ষণার্থী বৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply