1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

দিনাজপুর খানসামা উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৪ বার পড়া হয়েছে
দিনাজপুর খানসামা উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ
দিনাজপুর খানসামা উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

দিনাজপুর খানসামা উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর খানসামা উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে প্রথমবারের মত ধানের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোবিন্দপুর গ্রামের আঃ সালামের জমিতে ২০২১-২২ অর্থ বছরে বোরো মৌসুমে ব্রিধান-৭৯ জাতের রোপণ কার্যক্রমের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়।

দিনাজপুর খানসামা উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি,খামার যান্ত্রিকীকরণ ও খরচ কমিয়ে কৃষককে উৎসাহিত করার লক্ষ্যে ৬০জন কৃষকের ৫০ একর জমিতে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এই আধুনিক পদ্ধতিতে চারা রোপণে সহযোগিতা করছে কৃষি বিভাগ।

যন্ত্রটি দিয়ে এক ঘন্টায় ০.৩৫ হেক্টর জমির ধান রোপণ করা যায়। জ্বালানি খরচ ঘণ্টায় সাতশ’ গ্রাম। প্রতি হেক্টর জমিতে ২০ জন শ্রমিকের সাশ্রয় হয়। এ যন্ত্র দিয়ে ধানের চারা রোপণ করলে কৃষকের সময় ও অর্থের সাশ্রয় হবে। চারা রোপণে যন্ত্রটি ব্যবহার করলে রোপণ খরচ ৫০-৭৫ ভাগ কমানো সম্ভব হবে। এটা দিয়ে চারা রোপণ করলে লাইন সোজা হয়। ফলে পরবর্তীতে আগাছা নিংড়ানো, সার ও কীটনাশক ছিটানো ও ধান কাটা সহজ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, আধুনিক ধান রোপণের রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সম দূরত্ব, সমগভীরতায় এবং অল্প শ্রমে ধানের চারা রোপন করা সম্ভব। কৃষকদের সচেতনতা বৃদ্ধিই এই কার্যক্রমের লক্ষ্য। এতে কৃষকদের খরচ কমবে, ফলন বাড়বে এবং সময় বাঁচবে।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহানা আফরোজ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page