1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও চোলাই মদসহ গ্রেফতার ১

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও চোলাই মদসহ গ্রেফতার ১
দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও চোলাই মদসহ গ্রেফতার ১

দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও চোলাই মদসহ গ্রেফতার ১

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৪নং দিওড় ইউনিয়নের কানি কাঁঠাল গ্রামে নিজ বসতবাড়ির সামনে থেকে গাঁজা ও চোলাই মদসহ ১ জন কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যে রাতে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই মোঃ শাহিন শেখ ও সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর থানাধীন ৪নং দিওড় ইউনিয়নের কানি কাঁঠাল গ্রামে নিজ বসতবাড়ির সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদ সহ ব্যবসায়ী মোছাঃ খালেদা বেগম (৩৮) কে গ্রেফতার করা হয় এবং সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মাদক ব্যবসায়ী আসামি মোঃ আতাউর রহমান কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতার কৃত আসামি হলেন, মোছাঃ খালেদা বেগম (৩৮), স্বামী- মোঃ আতাউর রহমান সাং-কানি কাঁঠাল, থানা- বিরামপুর, জেলা–দিনাজপুর। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য জানায়। তিনি বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল বুধবার মধ্যরাতে বিরামপুর থানাধীন ৪নং দিওড় ইউনিয়নের কানি কাঁঠাল গ্রামে নিজ বসতবাড়ির সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় খালেদা বেগম (৩৮),১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ১৫ (পনের) লিটার চোলাই মদ সহ জব্দ করা হয়।

এ বিষয়ে মাদক দ্রব্য আইনে ধারাঃ মামলা নং-১১, তারিখ ১৬/০২/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩৬(১) সারণির ১৯(ক)/২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য যে, এই মাদক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন। মাদক নির্মূল/নিয়ন্ত্রণে সহায়তা করুন।

উল্লেখ্য যে, এই মাদক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন। মাদক নির্মূল/নিয়ন্ত্রণে সহায়তা করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page