1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুর জেলা কমিউনিষ্ট পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৬ বার পড়া হয়েছে
নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুর জেলা কমিউনিষ্ট পার্টির মানববন্ধন অনুষ্ঠিত
নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুর জেলা কমিউনিষ্ট পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুর জেলা কমিউনিষ্ট পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : নিত্যপণ্যের দাম কমাতে ‌ দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখা আজ বিকেলে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলার সভাপতি রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে চাল,ডাল,তেল সহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক মানববন্ধন এর আয়োজন করে তারা।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জনাব বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক জনাব অরুণ কুমার শীল,জেলা কমিটির সদস্য জনাব সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক জনাব আজাদ আবুল কালাম, সহ কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নিত্য পণ্যের উর্দ্ধগতির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবণ মানের উপর বিরুপ প্রভাব পড়ছে সেই দিকে বর্তমান সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।তাদেরই নিয়োগ করা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে জিনিসপত্রের অযৌক্তিক দাম বাড়িয়ে অতি মুনাফা করছে। তারা অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান এবং কালোবাজারির কারবারিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page