1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ আটক ১

  • বর্তমান সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে
দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ আটক ১
দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ আটক ১

দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ আটক ১

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের হজরতপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম ওই ইউনিয়নের আমড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক(এসআই)মোজাফফর, উপ-পরিদর্শক (এসআই)আমজাদ,সহকারী উপ-পরিদর্শক(এএসআই)রফিক,সহকারী উপ পরিদর্শক(এএসআই)আলাল,সহকারী উপ-পরিদর্শক(এএসআই)গোলাম রব্বানী ও সহকারী উপ-পরিদর্শক(এএসআই)শহিদুল ইসলাম উপজেলার বিভিন্নস্থানে দিনব্যাপী অভিযান চালানো হয়। এসময় সাইফুল ইসলামকে সন্দেহ হওয়ায় তাকে আটক করে তার ব্যাটারিচালিত ভ্যানে থাকা দুটো বস্তা তল্লাসী করা হয়। তল্লাসীর সময় বস্তা থেকে ৩৩ টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয় (প্রতি প্যাকেট ১কেজি করে গাঁজা ছিল)। ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আশ্রাফুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে ৩৩ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এসময় তার ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যানটি জব্দ করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদলতে প্রেরণ করা হবে।
এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page