1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ দুই লক্ষ টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৯ বার পড়া হয়েছে
ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ দুই লক্ষ টাকা জরিমানা আদায়
ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ দুই লক্ষ টাকা জরিমানা আদায়

ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ দুই লক্ষ টাকা জরিমানা আদায়

ফরিদপুর সমাচার : ফরিদপুর জেলার সদর উপজেলায় ০২ (দুই) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা আদায়।

আজ ১৬ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিঃ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুর রহমান ও জনাব মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে ফরিদপুর জেলার সদর উপজেলায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ০২ (দুই) টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় পানি দিয়ে একটি ইটভাটার আগুন নেভানো হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন এবং পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নিন্ম লিখিত ০২ (দুই) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়:

এ এস ব্রিকস্, প্রো: জনাব স্বপন পাল, পাঁচ্চর, কোমরপুর, সদর, ফরিদপুর। ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয় এবং পানি দিয়ে ইটভাটার আগুন নেভানো হয়। মেসার্স ফেনকো ব্রিকস্, প্রো: জনাব এনামুল তারিক মিয়া, ধুলদী, কোমরপুর, সদর, ফরিদপুর। ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লিখিত ০২ (দুই) টি ইটভাটায় সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page