1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুরে যুবলীগ নেতাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে জখম

  • বর্তমান সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে
দিনাজপুরে যুবলীগ নেতাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে জখম
দিনাজপুরে যুবলীগ নেতাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে জখম

দিনাজপুরে যুবলীগ নেতাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে জখম

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর কোতোয়ালি থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নানকে(৪৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রবিবার ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের নান্দরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আব্দুল হান্নান দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বাশেরহাট বহবলিপুর এলাকার মৃত কালুমিয়ার ছেলে ও কোতোয়ালি থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে আমরা ৩ জন (হান্নানসহ) মোটরসাইকেল নিয়ে পুকুর পাড়ে যাচ্ছিলাম। নান্দর পাড়া গ্রামের বাঁশবাগানের কাছে গেলে ১৪/১৫ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ায়। এ সময় গাড়ি ব্রেক করে আমরা রাস্তার ধারে লাফ দেই। পরে দুর্বৃত্তরা কাছে এসে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়িভাবে হান্নানকে কোপাতে শুরু করে। আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় জনগণ গুরুতর অবস্থায় হান্নানকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাত ২টায় অ্যাম্বুলেন্স করে হান্নানকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মামলা করতে বলা হয়েছে। তবে এখনও কোনও মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page