1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৯২.৪৩

  • বর্তমান সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে
দিনাজপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৯২.৪৩
দিনাজপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৯২.৪৩

দিনাজপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৯২.৪৩

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ তোফাজ্জুর রহমান বিজ্ঞপ্তিতে একথা জানান।

এবার করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত এইএসসি ও সমমান পরীক্ষায় ঘোষিত ফলাফলে বেড়েছে পাসের হার। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর থেকে।

করোনার কারণে গত বছর ২০২০ সালের এইএসসি পরীক্ষায় অটোপাসের কারণে শতভাগ শিক্ষার্থী পাস করে। তবে তার আগের বছর ২০১৯ সালে পাসের হার ছিল ৭১ দশমিক ৭৮ ভাগ। ২০১৮ সালে ছিল ৬০ দশমিক ২১ ভাগ। আর ২০২১ সালে পাসের হার বেড়ে দাড়ায় ৯২ দশমিক ৪৩ ভাগ।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর সূত্রে জানা যায়, ২০২১ সালে মোট ৬৬৭টি কলেজের ২০৩টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৪৪ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেন ১ লাখ ৪ হাজার ৪৮৪ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯। শতভাগ শিক্ষার্থী পাস করেছেন ৫৩টি কলেজের। আর দিনাজপুর বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি।

এ বছর ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ৭৪ আর ছাত্রীদের পাসের হার ৯৪ দশমিক ১০। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৭ হাজার ২৩২ জন ও ছাত্রীর সংখ্যা ৮ হাজার ১১৭ জন।

চতুর্থ অবস্থানে রয়েছে দিনাজপুর। জেলার ২২ হাজার ৬৫৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ২০ হাজার ৯৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৪৮ জন। পাসের হার ৯২ দশমিক ৫১ শতাংশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page