1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর চিরিরবন্দরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিনাজপুর চিরিরবন্দরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর চিরিরবন্দরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দরে মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় নির্ধারণের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইছামতি ডিগ্রী কলেজে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিস ফেসিলিটেটর গ্রুপের(পিএফজি) আয়োজনে মতবিনিময় সভায় ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পিস ফেসিলিটেটর গ্রুপের অ্যম্বাসেডর মোঃ শহিদুল ইসলামেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতিকে প্রধান্য দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এখন সময় এসেছে সামাজিক অবক্ষায় ও অপরাধ রোধে মাদক নির্মূলের। এজন্য দরকার সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি করে অভিভাবকদের উচিত ছোটদের চলাফেরার প্রতি নজর দেয়া। এজন্য তিনি সকল কে এগিয়ে আসার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারি রাজেশ দে রাজু, ইছামতি ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোফাজ্জল হোসেন, ইছামতি ডিগ্রী কলেজের প্রভাষক মশিউর রহমান, ইছামতি মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শাহনাজ বেগম, পিএফজির সদস্য ওবায়দুর রহমান বেগ, তরুণদের মধ্যে সোহানুর রহমান সোহাগ, মনিরুজ্জামান লিমন প্রমূখ বক্তব্য রাখেন।

মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার সুধীজন উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিএফজির সমন্বয়কারি মোঃ মোরশেদ উল আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page