এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজারে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন শাখা অফিসে আগুন। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজারে দিনাজপুর জেলার ট্রাক ট্যাংকলরি ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন লেগে অফিস ৪টি রুম ও একটি তুলর দোকানের সবকিছু পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৩.৩০ বা তার একটু পর আগুনটি লাগে। প্রায় ১.৫ থেকে ২ ঘন্টায় আগুনে সবকিছু পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার বিষয় টি তাদের কাছে জানতে চাইলে এবিষয়ে কিছু বলতে পারেন নি। অফিস ৪টি রুম ও তুলর দোকানের কতো ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। সকালে ঘটনাস্থলটি পরিদর্শন করেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম (তারিক)ও ৩নং ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার।
You cannot copy content of this page
Leave a Reply