1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা,নগদ টাকা ও পিকআপসহ আটক ৫

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা,নগদ টাকা ও পিকআপসহ আটক ৫
দিনাজপুর চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা,নগদ টাকা ও পিকআপসহ আটক ৫

দিনাজপুর চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা,নগদ টাকা ও পিকআপসহ আটক ৫

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গাঁজা, নগদ টাকা ও পিকআপসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারী) ভোর রাতে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)এর তদারকিতে এবং চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ বজলুর রশিদের নেতৃত্বে এসআই (নি:) মোঃ তাজুল ইসলাম,এসআই (নি:) মোঃ ইমদাদুর রহমান,এসআই (নি:)নিতাই চন্দ্র রায়,এসআই (নি:) চিত্তরঞ্জন রায়,এসআই (নি:) মোঃ আবু হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ভোর ৫ঃ৩০ ঘটিকার সময় উপজেলার ৭নং আউলিয়াপুকর ইউনিয়নের ভাদেরা গ্রামের পাকা রাস্তায় গাঁজা ও নগদ টাকাসহ আটক করেন ৩ জন মাদকব্যবসায়ীকে।

আটককৃত মাদকব্যবসায়ীরা হলেন- অত্র ইউনিয়নের ভাদেরা গ্রামের শ্রী রনজিৎ চন্দ্র রায় (৩০), পিতা-শ্রী রমেশ চন্দ্র রায়, সাং-মহাদানী (ঝাড়ুয়াপাড়া), শ্রী রাজকুমার রায় (৫২), পিতা-মৃত ধনেশ্বর রায়, শ্রী নন্দ কিশর (৪৫), পিতা-মৃত দিনেশ চন্দ্র রায়।

এছাড়াও ঐ সময়ে চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ আরো একটি মাদকবিরোধী অভিযান চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ীর (মাষ্টার পাড়া) গ্রামের মোঃ আব্দুল কাদেরের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান এবং রানীপুরের (পূর্বপাড়া) মৃত ওয়াহেদ আলী পুত্র মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ বলেন, দিনাজপুর পুলিশ সুপার স্যার এর সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর এর তদারকিতে চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী পৃথক অভিযান গভীর রাতে পরিচালনাকালে মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রিত নগদ ১০,৫০০/-(দশ হাজার পাঁচশত) টাকা এবং মাদক বহনকারী একটি পিকআপ যায় নাম্বার ঢাকা মেট্রো -ন ১৩-৮৮১২ সহ ৩ জন মাদকব্যবসায়ীকে আটক এবং অন্য অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উভয়ের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা থানায় মুলতবী ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page