1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে নাম্বার ওয়ান চোরের মৃত্যু

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে
দিনাজপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে নাম্বার ওয়ান চোরের মৃত্যু
দিনাজপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে নাম্বার ওয়ান চোরের মৃত্যু

দিনাজপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে নাম্বার ওয়ান চোরের মৃত্যু

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নাম্বার ওয়ান চোরের মৃত্যু হয়েছে। বুধবার ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সদর উপজেলার সদরপুর গ্রামে সদরপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে এ ঘটনা ঘটেছে। গণপিটুনিতে নিহত নাম্বার ওয়ান চোর ব্যক্তি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের বকুলতলা পাড়ার আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম ওরফে বাটুল (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে রবিউল ইসলাম ওরফে বাটুল সদর উপজেলার ২নং সুন্দরপুর ইউনিয়নের সদরপুর চাকার বাজার থেকে একটি মোটরসাইল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনগণ দেখতে পেয়ে তাকে ধাওয়া করে ধরে । ক্ষিপ্তজনগণ সেসময় তাকে ধরে গণপিটুনি দেয়।

সেসময় খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ রবিউলল ইসলাম ওরফে বাটুল কে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে সে মারা যান।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তদন্ত আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রবিউল ইসলাম ওরফে বাটুল এর বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।

গণপিটুনিতে মামলা হবে কি না তা জানতে চাইলে ওসি বলেন, নিহতর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page