1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে অনলাইন জুয়া খেলোয়ার চক্রের তিন সদস্য আটক

  • বর্তমান সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে অনলাইন জুয়া খেলোয়ার চক্রের তিন সদস্য আটক
ফরিদপুরে অনলাইন জুয়া খেলোয়ার চক্রের তিন সদস্য আটক

ফরিদপুরে অনলাইন জুয়া খেলোয়ার চক্রের তিন সদস্য আটক

মানিক দাস : ফরিদপুরে অনলাইন জুয়া খেলোয়ার চক্রের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় পুলিশ সুপার, অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রাত ৯”২০ মিনিটের সময় কোতয়ালী থানাধীন শিবরামপুর সাকিনস্থ রিয়াদ টেলিকম নামক দোকানের ভিতর হতে অভিযান পরিচালনা করে ১। মোঃ আছাদুল মোল্যা (৩০), ২। মোঃ আমিরুল মোল্যা (২৮), উভয় পিতা-মৃত হাবিবুর রহমান মোল্যা, সাং-শিবরামপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন ঙচচঙ অ৩৩ টাচ মোবাইল, একটি গ্লোডেন রংয়ের পুরাতন ঐটঅডঊও টাচ মোবাইল ফোন, একটি কালো রংয়ের নোকিয়া বাটন মোবাইল ফোন, একটি কালো রংয়ের পুরাতন ঠওঠঙ ণ২০ টাচ মোবাইল ফোন এবং (া) অনলাইন জুয়ার নগদ অর্থ ৩০,০০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ০৩ নং আসামী মোঃ আপেল মিয়া (৩৮) দীর্ঘদিন যাবৎ তাদের মত অনলাইনে জুয়া খেলে। ধৃত আসামীদ্বয়ের দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ ৯”৩০ মিনিটের সময় কোতয়ালী থানাধীন মুন্সী বাজার সাকিনস্থ লাভ বার্ড কফি শপ ও কসমেটিক্স শপ এর ভিতর হতে ০৩ নং আসামী মোঃ আপেল মিয়াকে একটি কালো রংয়ের পুরাতন ঝটগঝঅঘএ এঅখঅঢণ অ২০ টাচ মোবাইল ফোন এবং অনলাইন জুয়ার নগদ অর্থ সর্বমোট ১৫,০০০/- (পনেরো হাজার টাকা)সহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামী ১। মোঃ আছাদুল মোল্যা (৩০) ও ২। মোঃ আমিরুল মোল্যা (২৮) ভ্রাতাদ্বয়কে জিজ্ঞাসাবাদে পলাতক ৪। সোহেল শেখ (৩০), ৫। জুয়েল (৪০), ৬। কাওছার মোল্যা (৪৫), আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং জানায় যে, পলাতক আসামীরা বিভিন্ন এলাকায় তাদের এই অনলাইন জুয়ার প্রতারণার কাজে এজেন্ট হিসাবে কাজ করে এবং গ্রামের সহজ-সরল মানুষদের বেশি লাভের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় প্রলুব্ধ করে এবং প্রতারণার মাধ্যমে তারা গ্রামের সহজ-সরল মানুষদের বেশি অর্থের প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় আসক্ত করে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত করে।

ধৃত আসামীরা অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন তাদের কাছে থাকা এজেন্ট এবং পারসোনাল নাম্বার গুলো থেকে ২০ হতে ৩০ হাজার টাকা পর্যন্ত অবৈধ লেনদেন করে বলে জানা যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে এসআই/আঃ রহিম মোল্যা বাদী কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page