1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

  • বর্তমান সময়: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪২২ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২ আটক ১৫

আজিজুর রহমান দুলালঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছেন। এ ঘটনায় চারজন মহিলা-সহ ১১ জনকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।  ১৯ জানুয়ারী(মঙ্গলবার) ৩টার দিকে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় , ওই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর (৫৫)পিতা মৃত ইমান আলী সাথে একই গ্রামের বাসিন্দা দবির ডাক্তার (৬০) পিতা-মৃত ওয়াজেদ শেখ গ্রুপ দ্বয়ের মধ্যে গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বিকাল ৩টায় দুই পক্ষের দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২জন আহত হলেও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ বলেন, এটি রাজনৈতিক বিরোধজনিত কোন ঘটনা নয়। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরেই ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সহকারী কমিশনার ভুমি মোঃ মাহবুবুল আলম এর উপস্থিতিতে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান পুলিশদের কে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে ৪ জন মহিলাসহ ১১জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, আজ মঙ্গলবার মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল থেকে দুই পক্ষের মহিলা সহ ১৫ জনকে আটক করেছি। ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলার এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল আলম ৮ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা এবং ৭জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page