1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চরভদ্রাসনে অসহায় মানুষের বাড়ি ঘুরে ঘুরে শীতবস্ত্র উপহার দিচ্ছেন প্রশাসন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে অসহায় মানুষের বাড়ি ঘুরে ঘুরে শীতবস্ত্র উপহার দিচ্ছেন প্রশাসন
চরভদ্রাসনে অসহায় মানুষের বাড়ি ঘুরে ঘুরে শীতবস্ত্র উপহার দিচ্ছেন প্রশাসন

চরভদ্রাসনে অসহায় মানুষের বাড়ি ঘুরে ঘুরে শীতবস্ত্র উপহার দিচ্ছেন প্রশাসন

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারী রবিবার রাত ১০টার দিকে বিভিন্ন এলাকা ঘুরে নদী ভাঙ্গা অসহায় মানুষ ও পথচারিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ও এসিল্যান্ড মোঃ জিল্লুর রহমান।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহামুদুল হক (টিটু) উপস্থিত ছিলেন। দুস্থ পরিবারে কম্বল বিতরনের বিষয়ে ইউএনও তানজিলা কবির ত্রপা জানান, শীতের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় হতে বরাদ্দকৃত কম্বল শীতার্ত মানুষের বাড়ি বাড়ি ঘুরে বিতরন করা হয়েছে। এখন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত কম্বল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অসহায় মানুষের মাঝে বিতরন চলছে। এ শীতবস্ত্র বিতরন কর্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page