1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১ 

  • বর্তমান সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১ 
দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১ 

দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ২নং কাটলা ইউনিয়নের দক্ষিন দাউদপুর চন্ডীপুর গ্রামের জনৈক আঃ লতিফ এর বসতবাড়ি সংলগ্ন মুদি দোকানের সামনে থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ ১ জন কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

আজ রোববার (২৩ জানুয়ারী) সকালে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই মোঃ মোতাহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর উপজেলার থানাধীন ২নং কাটলা ইউনিয়নের দক্ষিন দাউদপুর চন্ডীপুর গ্রামের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ ব্যবসায়ী মোঃ সবুজ(৩০) কে গ্রেফতার করা হয় এবং সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীয় আসামি মোঃ আকরাম হোসেন (৪৫) পালিয়ে যায়। গ্রেফতার কৃত আসামি হলেন, ১. মোঃ সবুজ (৩০), পিতা-মৃত হবিবর রহমান সাং- দক্ষিন দাউদপুর (সমতুল্লাহপাড়া) , থানা- বিরামপুর, জেলা -দিনাজপুরক।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য জানায়। তিনি বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল শনিবার মধ্যরাতে বিরামপুর থানাধীন ২নং কাটলা ইউনিয়নের দক্ষিন দাউদপুর চন্ডীপুর গ্রামের জনৈক আঃ লতিফ এর বসতবাড়ি সংলগ্ন মুদি দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় মোঃ সবুজ (৩০) এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে ২ (দুই) বোতল ফেন্সিডিল ও ৯৫০ (নয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে মাদক দ্রব্য আইনে ধারাঃ মামলা নং-২৩, তারিখ ২৩/০১/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩৬(১) এর ১৪(ক)/১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন বিরামপুর থানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page