1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির উদ্যোগে ফরিদপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে
১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির উদ্যোগে ফরিদপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির উদ্যোগে ফরিদপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির উদ্যোগে ফরিদপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : একাত্তরের শহীদ পরিবার ও গণহত্যা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এক মানববন্ধন ও সমাবেশ আজ সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরঙ্গনা মনোয়ারা বেগম, বীরঙ্গনা মায়া রানী সাহা, শহীদ পরিবারের সন্তান বিল্লাল শিকদার, বাদল মুন্সি, পরিতোষ সাহা গজেন, অমর সাহা তপু , বীর মুক্তিযুদ্ধা পিকে সরকার , বীরঙ্গনা ফুলবানুর ছেলে মিরান প্রমূখ। সভায় শহীদ পরিবারের সন্তানেরা দীর্ঘদিন ধরে তাদের বঞ্চনার কথা কথা তুলে ‌ ধরেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ১৪ দফা দাবি তুলে ধরেন। বক্তার আক্ষেপ করে বলেন ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। এদেশে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়েছে তাদের মাসে মাসে ভাতা দেয়া হচ্ছে। অথচ আমরা যারা শহীদ পরিবারের সন্তান তাদের প্রতি কোন নজর দেয়া হয়নি। আমরা দিনের পর দিন বঞ্চিত থেকেছি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইনি।

বক্তারা গণহত্যায় জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান সকল শহীদের নাম গেজেটভুক্ত করার দাবি জানান, যে সমস্ত এলাকায় যে তারিখে গণহত্যা হয়েছে সেসব স্থানে স্থানীয় প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করার আহ্বান, পাকিস্তানের কাছ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ আদায় করত ক্ষতিগ্রস্ত শহীদ বীরঙ্গনা পরিবারগুলোকে সহায়তা ও সহযোগিতা করা , প্রতিটি পরিবারকে বিনাশর্তে সরকারি চাকরির ব্যবস্থা, শহীদ ও নির্যাতিতা মা-বোনদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ের সভা-সমাবেশের শুরুতে এক নীরবতা পালন ইত্যাদি সহ ১৪ দফা দাবি প্রদান করেন।

প্রধানমন্ত্রী তাদের সম্মান দেওয়ার কারণে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় বেশিরভাগ বক্তা ‌ দীর্ঘদিন ধরে তাদের জমে থাকা কথাগুলো তুলে ধরতে যেয়ে বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কামরুজ্জামান সুমন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page