মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : জাতীয় পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ হায়দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন মিঠু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও হাজী শরীয়তুল্লাহ বাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিহাদ খান, সহ-সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার বিশ্বাস জিৎ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিঠু প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন পরিবারের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply