1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত নয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে চাই এ দাবির মধ্য দিয়ে ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের এক মানববন্ধন আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ না হলে তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ পাবে না । এবং তাদের ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা সরকারের নিকট দাবী জানান স্বাস্থ্যবিধি মেনে হলেও তাদের পরীক্ষা টা যেন নেওয়া হয় ।

মানববন্ধনে শিক্ষার্থীবৃন্দ বলেন আমরা স্বাস্থ্য বিধি মেনেই পরীক্ষায় অবতীর্ণ হতে চাই এতে অন্তত যাই হোক আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রিজভী আহমেদ, নাঈম হোসেন , সাইমুন হোসেন, রিয়াজুল ইসলাম, রনি শেখ, নাসির খান প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page