1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

দিনাজপুর বিরলে কৃষিতে যান্ত্রিকীকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩৮১ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে কৃষিতে যান্ত্রিকীকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
দিনাজপুর বিরলে কৃষিতে যান্ত্রিকীকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

দিনাজপুর বিরলে কৃষিতে যান্ত্রিকীকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরলে বোরো ধান বীজ ব্রিধান ১০০ (বঙ্গবন্ধু) উৎপাদনের লক্ষে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এর মাধ্যমে রোপন এর মাধ্যমে কৃষিতে যান্ত্রিকীকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিএডিসি দিনাজপুর কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন এর বিরলের রসুলশাহপুর ব্লক এর বড়বৈদ্যনাথপুর-২ স্কিম এর পুরিয়া গ্রামে কৃষক মোঃ মতিউর রহমান এর জমিতে বোরো ধান বীজ উৎপাদনের লক্ষে ব্রিধান ১০০ (বঙ্গবন্ধু) রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এর মাধ্যমে কৃষিতে যান্ত্রিকীকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

শুভ উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন,ডিআইই দিনাজপুর অঞ্চল এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ, বিএডিসি কন্টাক্ট গ্রোয়ার্স বগুড়া সার্কেল এর যুগ্ম পরিচালক আফম আফরুজ আলম, বিএডিসি দিনাজপুর এর বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের যুগ্ম পরিচালক ড. মাহবুবুর রহমান, বিএডিসি কন্টাক্ট গ্রোয়ার্স দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, ডিআইই দিনাজপুর এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মঞ্জুরুল হক, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এস এম আবু বকর সাইফুল ইসলাম, বিএডিসি দিনাজপুর এর টিসি (আলু বীজ) আবু জাফর মোঃ নেয়ামত উল্লাহ, বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, বিএডিসি কন্টাক্ট গ্রোয়ার্স দিনাজপুর এর সহকারী পরিচালক মোসাঃ সুলতানা রাজিয়া, বিএডিসি কন্টাক্ট গ্রোয়ার্স দিনাজপুর এর উপ-সহকারী পরিচালক মোঃ মতিয়ার রহমান, উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, উপ- সহকারী পরিচালক মোঃ হিজবুল হোসেন, উপ-সহকারী পরিচালক রতন চন্দ্র দে, উপ-সহকারী পরিচালক মোঃ সোহানুর রহমান, মেটাল প্রাইভেট এর অঙ্গ প্রতিষ্ঠান মেটাল এগ্রিটেক এর দিনাজপুরের মার্কেটিং অফিসার মোঃ আরাফাত হোসেন, মেটাল প্লাস লিমিটেড এর বিরলের মার্কেটিং অফিসার মোঃ শাহিন প্রমূখ।

ডিআইই দিনাজপুর অঞ্চল এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ বলেন, উৎপাদন খরচ কমাতে চাইলে মেনুয়ালি ১ একরে প্রায় ৩ হাজার টাকা খরচ হয় আর রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এর মাধ্যমে রোপন কার্যক্রমে যন্ত্রের ভাড়া, তেল খরচ ও একজন শ্রমিকের খরচ ৬-৭ শ’ টাকার মধ্যে হয়।

সুতরাং এটাতে উৎপাদন খরচে বিরাট একটা সাশ্রয় হয় এবং একটা মেশিনের মাধ্যমে নূন্যতম ৮ একর জমিতে দ্রুত ধান রোপন করা যায়। রোপনকালীন সময় যত কম করা যায় ততই দেহ গঠনে মাটি থেকে ধানগুলো তত খাবার সঙগ্রহ করতে পারে। শ্রমিক দিয়ে ম্যানুয়ালি সুষমভাবে চারা রোপন সম্পন্ন করা যায়না, কিন্তু মেশিনের সাহায্যে সুষমভাবে দ্রুততম সময়ে চারা রোপন সম্ভব হয়।

কৃষক মোঃ মতিউর রহমান বলেন, ব্রিধান ১০০ (বঙ্গবন্ধু) উৎপাদনের লক্ষে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এর মাধ্যমে রোপন এর মাধ্যমে জমিতে চারাগাছ অপচয় হয় না, কম সময়ে অধিক জমিতে রোপন করা সম্ভব হয়, রোগ-বালাই কম হওয়ায় পরিচর্যায় কম খরচ হয় এবং অধিক ফলন উৎপাদন হয়।

একটা নতুন জাতের ১৫ বছর পর্যন্ত অধিক ফলন সম্ভব হয় বলে বিভিন্ন গবেষণা থেকে জেনেছি, তাই নতুন এ ধান থেকে বীজ উৎপাদনের জন্য কাজ করছি, যা বিএডিসিতে সরবরাহ করে দেশের জন্য কাজে লাগাতে চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page