1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৪০২ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত
ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার বেলা বারোটায় পৌরসভার চতুর্থ তলায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, ফরিদপুর পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা শাহজাহান মিয়া, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে পৌর মেয়র বলেন মায়েরা যেভাবে সন্তানদের পিছনে সময় দিচ্ছেন এবং সন্তানের দিকে খেয়াল রাখেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এজন্য মায়েদের আমরা সম্মান করি। তিনি বলেন আমাদের দেশে শিক্ষার মান উন্নত হয়েছে এবং দেশের শিক্ষিতের হার বাড়ছে। শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকলে হবে না এর পাশাপাশি ভদ্রতা নম্রতা এবং ভালো ব্যবহার করতে হবে । আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

তিনি বলেন আপনাদের সন্তানরা যাতে মাদক ও নেশায় আসক্ত না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পরে তিনি ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন। অনুষ্ঠানে প্রায় ১২ টি স্কুলের তিনশত ছাত্র ছাত্রীকে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page