1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

“ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি” ২১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ

  • বর্তমান সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৫২ বার পড়া হয়েছে

“ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি” ২১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি ২১ সদস্য বিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ করেছে। রবিবার (১৬ই জানুয়ারী) দুপুর ২ টার দিকে শহরের একটি স্বনামধন্য পুলিশ ক্যাফে রেস্তোরাঁয় “দৈনিক আলোকিত সকাল”র জেলা প্রতিনিধি পার্থ প্রতীম ভদ্র এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় উপস্থিত সকলের নিজ নিজ মত প্রকাশের মাধ্যমে সর্বসম্মতিক্রমে “দৈনিক নওরোজ পত্রিকা”র সিনিয়র স্টাফ রিপোর্টার এম,এ, মুঈদ হোসেন (আরিফ) সভাপতি ও “দৈনিক গণকন্ঠ পত্রিকা”র জেলা প্রতিনিধি মোঃ রবিউল হাসান (রাজিব) কে সাধারণ সম্পাদক করে ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি নামে একটি কমিটি ঘোষণা করে আত্মপ্রকাশ করা হয়।

"ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি" ২১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ

“ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি” ২১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান রাসেল (দি ডেইলী ট্রাইব্যুনাল), যুগ্ম সাধারণ সম্পাদক-নিরঞ্জন মিত্র (দৈনিক উষার বানী, দৈনিক নাগরিক বার্তা), কোষাধ্যক্ষ-মোঃ আ: রাজ্জাক (রাজা) (সম্পাদক মাসিক কাশফুল)।

কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে কার্যকরী সদস্যবৃন্দ হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মোল্লা (নির্বাহী সম্পাদক দৈনিক আজকের সারাদেশ), পার্থ প্রতীম ভদ্র (দৈনিক আলোকিত সকাল), মোঃ সেলিম মোল্লা (সম্পাদক, দৈনিক বাঙ্গালী সময়), আনোয়ার জাহিদ (প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক মেধা ও প্রতিনিধি দৈনিক ইনকিলাব), এস,এম রুবেল (সম্পাদক দৈনিক কুমার), বিজয় পোদ্দার (ফ্রিলেন্স রিপোর্টার), হাচান মাতুব্বর (শ্রাবণ) (দৈনিক স্বাধীন সংবাদ), এ কে রফিকউদ্দিন আহাম্মেদ (দিপু) (দৈনিক আমার সংবাদ), শেখ ফারুক আহম্মেদ (বাবলু) (নিউজ টুডে), হারুন-অর-রশীদ (বাংলা নিউজ ২৪ডট কম), মোঃ রিফাত ইসলাম (দৈনিক আমাদের কন্ঠ), চৌধুরী আশরাফ মাহমুদ টুটু (দৈনিক সময়ের প্রত্যাশা), মোঃ আতিয়ার রহমান (বাঙালি সময়), জাকির হোসেন (দৈনিক খোলাচোখ), লাবলু মিয়া (বাঙালি সময়)।

এ সময় সাংবাদিকরা, এই সংগঠন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সাংবাদিক অধিকার আদায় ও উন্নয়নে সোচ্চার থাকার কথা জানান। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “দি ডেইলী ট্রাইব্যুনাল” এর জেলা প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান রাসেল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page