1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর হিলি সীমন্তে দুই ছাত্রকে ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

  • বর্তমান সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে
দিনাজপুর হিলি সীমন্তে দুই ছাত্রকে ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
দিনাজপুর হিলি সীমন্তে দুই ছাত্রকে ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

দিনাজপুর হিলি সীমন্তে দুই ছাত্রকে ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘন্টা পর বিজিবির কাছে ফেরত দিল বিএসএফ। আজ রোববার(১৬ জানুয়ারি) দুপুরের দিকে তাদের আটক করে বিএসএফ। পরে বিকেল সাড়ে ৫ টার সময় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর দুই মাদরাসা ছাত্রকে ফেরত দেওয়া হয়েছে। ছাত্ররা হলো, উপজেলার আলীহাট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন(১৩) ও আরমান আলীর ছেলে আরাফাত হোসেন শান্ত(১৫)। তারা আলীহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আলম হোসেন জানান, হিলির একটি মাদরাসার দুই ছাত্র করোনার টিকা গ্রহণ করে ঘুরতে চেকপোস্ট এলাকায় আসে। এসময় তারা সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১০নং সাব সীমানা পিলারের পাশ দিয়ে ভুল করে ভারত অংশে ঢুকে পড়লে বিএসএফ তাদের ধরে ফেলে। পরে ছাত্রদের পরিবারের কাছে ঘটনাটি জানতে পেরে তাদের ফেরত চেয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের খবর পাঠানো হয়। পরে বিএসএফ ওই দুই ছাত্র বাংলাদেশি কিনা তা প্রমান চান। এসময় ছাত্রদের জন্মনিবন্ধন দেওয়া হলে বিএসএফ পতাকা বৈঠকের আহবান জানান।

এরই প্রেক্ষিতে আজ বিকেল ৫টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১০নং সাব সীমানা পিলারের বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত। এরপর বিএসএফ ওই দুই ছাত্রকে আমাদের কাছে ফেরত দিলে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, রোববার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানের জন্য হিলি স্থলবন্দরের একটি টিকা কেন্দ্রে নিয়ে আসা হয়। টিকা নেওয়ার পর ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়।

কিন্তু আরাফাত ও রুহুল তারা হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের দিকে বেড়াতে যায়। বেড়ানোর এক পর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে সীমান্তের কাছে গেলে ভারতের হিলি ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। তাদের উদ্ধারে আমরা বিষয়টিকে স্থানীয় বিজিবি ক্যাম্পে জানায়। এব্যাপারে হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামীম জানান, এরা শিশু ছাত্র। ভুল করে চলে গেছে। আমরা সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page