1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে কোচের ধাক্কায় নিহত ২ আহত ১

  • বর্তমান সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে
দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে কোচের ধাক্কায় নিহত ২ আহত ১
দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে কোচের ধাক্কায় নিহত ২ আহত ১

দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে কোচের ধাক্কায় নিহত ২ আহত ১

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দরে কোচের ধাক্কায় ঘটনাস্থলেই অটোবাইকের ১ যাত্রী ও হাসপাতালে নেয়ার পথে আরেক যাত্রী নিহত হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ১১টার সময় উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে দৌলতপুর নামকস্থানে দূর্ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওইসময় দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন এবং আমবাড়ি থেকে আমতলীগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেঘটনাস্থলেই অটোবাইকের যাত্রী দেলোয়ার হোসেন(৪৫) মারা যান এবং গুরুতর আহত ইছাহাক আলী(৬৫)কে দিনাজপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত দেলোয়ার হোসেন চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আতাবউদ্দিনের ছেলে ও ইছাহাক আলী একই ইউনিয়নের করঞ্জি গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে। এসময় উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ইরতিজা হাসান, চিরিরবন্দর থানার এসআই আব্দুর কাদের ও পুনট্টি ইউপি চেয়ারম্যান মোঃ নুর-এ-কামাল ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page