1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদরাসার ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • বর্তমান সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদরাসার ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদরাসার ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদরাসার ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে আরাফাত হোসেন শান্ত(১৫) ও রুহুল আমিন(১৩) নামের দশম ও অষ্টম শ্রেণির দুই মাদরাসার ছাত্রকে ধরে নিয়ে যায় বিএসএফ। এদিকে ঘটনার পরপরই বিএসএফের কাছে ওই দুই শিক্ষার্থীকে ফেরত চেয়েছে বিজিবি। রোববার(১৬ জানুয়ারি) দুপুরের দিকে দিনাজপুর হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার ১০ এস-এর বালুরচড় নামক এলাকা থেকে ওই দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

বিএসএফের হাতে আটক হওয়া আরাফাত ও রুহুল আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী। বিজিবির হিলি সিটি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইয়াসীন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, করোনার টিকা দেওয়ার জন্য আজ রোববার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হিলি স্থলবন্দরে টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

টিকা নেওয়া শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয় কিন্তু আরাফাত ও রুহুল হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের দিকে বেড়াতে যায়। এ সময় সীমান্তের কাছে গেলে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। এদিকে ওই দুই স্কুল ছাত্রকে ফেরত চেয়ে হিলি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page