1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং আজ রবিবার বেলা একটায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এ সময় উপস্থিত ছিলেন ডিবির ওসি রাকিবুল ইসলাম। এতে ফরিদপুর শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের ০৭ সদস্য গ্রেপ্তারের ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার রাতে ফরিদপুর সদর উপজেলাধীন ০২ নং হাবেলী গোপালপুর ডগ বস্তির উত্তর পাশে ফাঁকা জায়গা হইতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ডাকাতির প্রস্তুতির সময় ১।রায়েব আলী সর্দার (৪০) পিতা- মোজাম সরদার মাতা -ছাহেরা বেগম সাং হাসানহাটি , ২। পিন্টু সর্দার (৩৬) পিতা মোজাম সরদার মাতা সাহেরা বেগম সাং- হাসানহাটি ,৩। আশরাফুল শেখ পিতা- আবুল হাসান শেখ,মাতা- ফিরোজা বেগম সাং ছাগলদি মাদ্রাসার পাশে সর্ব থানাঃ নগরকান্দা ৪। মিজান শেখ(৪০) পিতা- মৃত আইয়ুব আলী শেখ মাতা- কইতরি বেগম সাং সজনকান্দা সালথা ফরিদপুর ৫। আলেপ মন্ডল ওরফে সাগর(৩০) পিতা-মৃত শাহজাহান মন্ডল মাতা- মাকিনজান বেগম সাং দয়ারামপুর থানাঃ কালুখালী জেলাঃ রাজবাড়ী ৬। শেখ মোশাররফ ওরফে মুছা(৩০) পিতা-শেখ সাহিদ মাতা- মিনারা বেগম সাং চরকমলাপুর ৭।মোশারফ হোসেন ওরফে মুসা (৪০) পিতা- মৃত শেখ ইমান, মাতা রহিমা বেগম সাং বিলমামুদপুর হাজী ভ্রমরদী বেপারীর ডাঙ্গী উভয়থানা- কতোয়ালি জেলা-ফরিদপুর কে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ০২ টি দেশীয় পিস্তল ০১টি খেলনা পিস্তল ০৪ রাউন্ড গুলি ০১ টি রামদা ০১ টি বড় ছোরা ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। ১৬/০১/ ২০২২ তারিখে কতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা নং ৪৬ জি আর ৪৬/২০২২ ধারা ৩৯৯/৪০২ পেনালকোড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page