মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শুভ সূচনা করেছে ফরিদপুর জেলা দল । বৃষ্টিবিঘ্নিত দিনে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম খেলাটি ২৫ ওভারে অনুষ্ঠিত হয় । এতে প্রথমে ব্যাট করতে নেমে গাজীপুর জেলা দল ১০৫ রানে অলআউট হয়।
জবাবে ফরিদপুর জেলা দল ১৭,২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়হান সর্বোচ্চ ৩৭ রান করে । এর আগে ফরিদপুর দলের বোলারদের মারাত্মক বোলিং এর সুবাদে টাঙ্গাইল জেলা দল ১০৫ রানে অলআউট হয় । ফরিদপুরের পক্ষে ফাহিম তিনটি এবং নাসির ও রাফি ২ টি করে উইকেট নেন।
You cannot copy content of this page
Leave a Reply