1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে সিসি ক্যামেরার সাহায্যে ডিবি পুলিশের অভিযানে দ্রুততম সময়ের মধ্যে অটোবাইক সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • বর্তমান সময়: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে সিসি ক্যামেরার সাহায্যে ডিবি পুলিশের অভিযানে দ্রুততম সময়ের মধ্যে অটোবাইক সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে সিসি ক্যামেরার সাহায্যে ডিবি পুলিশের অভিযানে দ্রুততম সময়ের মধ্যে অটোবাইক সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ফরিদপুরে সিসি ক্যামেরার সাহায্যে ডিবি পুলিশের অভিযানে দ্রুততম সময়ের মধ্যে অটোবাইক সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে সিসি ক্যামেরার সাহায্যে ডিবি পুলিশের অভিযানে দ্রুততম সময়ে চোরাই অটোবাইক সহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয় এ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, উপস্থিত ছিলেন ডিবির ওসি রাকিবুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গত ১৩ জানুয়ারি মঞ্জু (৪৮) পিতা ইব্রাহিম বিলনালিয়া নগরকান্দা জেলা ফরিদপুর এর অটোবাইক টি রেখে চায়ের দোকানে চা খাওয়ার সময় ফরিদপুর রাজেন্দ্র কলেজ ডিগ্রী শাখা সংলগ্ন জেলখানার পিছনের তিন রাস্তার মোড় থেকে বেলা বারোটা থেকে একটার মধ্যে অটো বাইক টি চুরি হয়ে যায়।

পরবর্তীতে তিনি জেলা গোয়েন্দা শাখার শরণাপন্ন হন । জেলা গোয়েন্দা শাখা ফরিদপুর একটি চৌকস দল তাৎক্ষণিক জেলা পুলিশ ফরিদপুরে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে অটো বাইক চোর চক্রের সদস্যদের শনাক্ত করে কোতোয়ালি থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ।

এরপর আসামি সরোয়ার মৃধা (২৯) পিতা মৃত মোতাহার মৃধা সং ভাসান চর থানা কোতোয়ালী জেলা ফরিদপুর কে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সেও বাইক চুরির কথা স্বীকার করে পরবর্তীতে চুরি করা বাইকটি ৩৫ হাজার টাকায় দ্বিতীয় আসামি জামাল মোল্লা ফরিদপুরে নিকট বিক্রি করে। ১ নং আসামী দেওয়া তথ্য মোতাবেক ২ নং আসামী জামাল মোল্লা (৪১) পিতা খলিল মোল্লা শোভারামপুর, থানা কোতোয়ালি গ্রেফতার করা হয়। এরপর আসামি জামাল মোল্লা , কে অটো বাইকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে জানায় যে ৩ নং আসামী জিয়া শেখ পিতা জয়নাল শেখ উত্তর আলিপুর থানা কোতোয়ালি এর বাড়িতে বাইকটি রং পরিবর্তন এবং মেরামত করার জন্য রাখা হয়েছে।

পরবর্তীতে জিয়া শেখ এর বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া বাইক সহ জিয়াকে গ্রেপ্তার করা হয় । এই ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৪১, তারিখ ১৪/১/২২ ধারা ৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page