1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

সালথায় আ‌লো‌চিত মাদক সম্রাট ফিলাট ফকির দুই সহ‌যোগিসহ আটক

  • বর্তমান সময়: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩৬৬ বার পড়া হয়েছে
সালথায় আ‌লো‌চিত মাদক সম্রাট ফিলাট ফকির দুই সহ‌যোগিসহ আটক
সালথায় আ‌লো‌চিত মাদক সম্রাট ফিলাট ফকির দুই সহ‌যোগিসহ আটক

সালথায় আ‌লো‌চিত মাদক সম্রাট ফিলাট ফকির দুই সহ‌যোগিসহ আটক

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্র‌তি‌নি‌ধি: ফরিদপুরের সালথা উপ‌জেলার আ‌লো‌চিত মাদক সম্রাট ফিলাট ফ‌কির কে দুই সহ‌যো‌গিসহ পুনরায় আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। এসময় তার কাছ থে‌কে ৩৩০ গ্রাম গাঁজা উদ্ধার ক‌রে পু‌লিশ। ফিলাট ফ‌কির উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের বাউশখালী এলাকার মোস‌লেম ফ‌কি‌রের পুত্র। আটককৃত অপর দুজন একই এলাকার হান্নান শেখের ছেলে বাধন শেখ (২৩) এবং দরজা পুরুরা গ্রামের মৃত এবন মৃধার ছেলে বেলায়েত মৃধা। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকা‌লে বাউষখালি এলাকায় অভিযান চালিয়ে ফিলাট ফ‌কি‌রের নিজ বা‌ড়ি থে‌কে ৩৩০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
সালথা থানা পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান এর দিক নি‌র্দেশনায় এসআই মোঃ মিজানুর রহমার এর নেতৃ‌তে পু‌লি‌শের এক‌টি অ‌ভিযা‌নিক দল মঙ্গলবার বিকা‌লে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ফিলাট  ফ‌কির ও তার দুই সহ‌যোগি বাধন ও বেলা‌য়েত কে আটক ক‌রে। এসময় তা‌দের হেফাজ‌তে থাকা ৩৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত‌দের বুধবার সকা‌লে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আটককৃত ফিলাট ফ‌কির এর আ‌গেও একা‌ধিকবার মাদকসহ আটক হ‌য়ে‌ছে।
আটককৃত মাদক সম্রাট ফিলাট ফকির বার বার জামিনে ছাড়া পেয়ে ফের বড় মাদক কারবার চা‌লি‌য়ে যাচ্ছে। এর ফ‌লে এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃ‌ষ্টি হ‌চ্ছে। অ‌নে‌কেই ব‌লেন, ফিলাট ফকির সালথার জন্য অভিশাপ। পুলিশ মাদ‌কের বড় বড় চালানসহ তাকে আটক ক‌রে জেলে প্র‌েরণ করা হলেও আই‌নের ফাক ফোকর দি‌য়ে কিছু‌দিন পর আবার জেল থে‌কে বাইরে চলে আসে এবং আবার এলাকার যুব সমাজের মা‌ঝে মাদক বিক্রি করে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে।
বল্লভদী ইউ‌নিয়‌নের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান খন্দকার সাইফুর রহমান শা‌হিন ব‌লেন, ফিলাট ফ‌কির এলাকার আ‌লো‌চিত মাদক কারবা‌রি। ক‌য়েক বছর আ‌গেও তারা আ‌র্থিক অনট‌নে ছি‌ল। বর্তমা‌নে তারা এখন অনেক টাকা পয়সার মা‌লিক। বল্লভদী ইউ‌নিয়‌ন‌ মাদক মুক্ত কর‌তে হ‌লে মাদ‌কের গডফাদারসহ শেকড় উপ‌ড়ে ফেল‌তে হ‌বে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, ফ্ল্যাট ফকির একজন বড় মাদক কারবারি। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দুই সহ‌যোগিসহ তা‌কে আটক করা হ‌য়ে‌ছে। এর আগেও একাধিকবার মাদকসহ তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু জামিনে বের হয়ে এসে পুনরায় সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page