1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

আলফাডাঙ্গায় সাইকেল বিতরণ অনুষ্ঠান

  • বর্তমান সময়: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪২৫ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় সাইকেল বিতরণ অনুষ্ঠান
আলফাডাঙ্গায় সাইকেল বিতরণ অনুষ্ঠান

আলফাডাঙ্গায় সাইকেল বিতরণ অনুষ্ঠান

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১২ই জানুয়ারি) দুপুর ১টায় আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয় চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

স্কুলের সভাপতি সদর ইউনিয়নে চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ,উপজেলা পরিষদের আয়োজনে স্কুলের ১৫ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণের উদ্বোধক উপজেলার নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন,উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত ইসলাম,বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের নব-নির্বাচিত
কামাল আহমেদ।

বাইসাইকেল পেয়ে ছাত্রীরা দৈনিক আমাদের সময়কে বলেন, আমরা অনেক দূর থেকে কষ্ট করে স্কুলে যাতায়াত করতাম । এই সাইকেল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। সরকারিভাবে এই সাইকেল পেয়ে স্কুলে যাওয়া এবং লেখা পড়াতে আরও আগ্রহী বেড়ে গেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক সাংবাদিকদের জানান, বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম গ্রহণে কাজ করে যাচ্ছে। বাইসাইকেল পেয়ে এইসব শিক্ষার্থী লেখাপড়ায় উৎসাহ পাবে পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে ভূমিকা রাখতে পারবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page