1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হীম উৎসব

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হীম উৎসব
ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হীম উৎসব

ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হীম উৎসব

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হিম উৎসব। আজ বৃহস্পতিবার বিকেলে এই মেলা উদ্বোধন করা হয়। অনলাইন সংগঠন, ওয়ারকা হালিম ফরিদপুরিয়ান, এর উদ্যোগে শহরের অম্বিকা মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের ডিজিএম কাজী শাহিনুর রহমান (শাহজাদা ) অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন,,২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, রাশিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, সংস্কৃতি ব্যাক্তিত্ব সিরাজী কবির খোকন , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন এটা অনলাইন সংগঠনের মেলা এই মেলাটি প্রথমবারের মতো শুরু হয়েছে। তারা আশা করছেন ভবিষ্যৎ এ প্রতি বছরই এই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় ৩৭ টি স্টল অংশগ্রহণ করছে । এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। মেলায়, পোশাক, খাদ্য , গহনা ও গাছ সহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। প্রথম দিন উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মেলায় উপস্থিত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page