1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে মণীষী অম্বিকাচরণ মজুমদার এর ১৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে মণীষী অম্বিকাচরণ মজুমদার এর ১৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে মণীষী অম্বিকাচরণ মজুমদার এর ১৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে মণীষী অম্বিকাচরণ মজুমদার এর ১৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সোসাইটি ফোরাম ফরিদপুর এর আয়োজনে উক্ত সংগঠনের সভাপতি অধ্যক্ষ জনাব মোশার্রফ আলী এর সভাপতিত্বে মণীষী অম্বিকাচরণ মজুমদার এর ১৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব শামীম হক, নাগরিক মঞ্চ ফরিদপুর এর সাধারণসম্পাদক জনাব প্রবীর চ্ন্দ্র বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মাহাবুবুল ইসলাম পিকুল,ফরিদপুর চেম্বার অব কমার্স এর সদস্য জনাব আলী আশরাফ পিয়ার,সরকারি সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, খেলা ঘর এর সভাপতি আলতাফ হোসেন , পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ , বিএফ এফ এর নির্বাহী পরিচালক আনম সাব্বির হাদী , এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিভিল সোসাইটি ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর ,

এ সময় বক্তারা প্রবীণ রাজনীতিবিদ সর্বভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি অম্বিকাচরণ মজুমদার প্রসঙ্গে বলেন তিনি না থাকলে হয়তো ফরিদপুরকে শিক্ষা সংস্কৃতিতে এতটা সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য অন্য কেউ এতটা অবদান রাখতো না। সরকারী রাজেন্দ্র কলেজ,সরকারী সারদা সুন্দরী কলেজ,ফরিদপুর পৌরসভা,ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হল সহ বিভীন্ন প্রতিষ্ঠান গড়ে অম্বিকাচরণ মজুমদার শুধু ফরিদপুরকেই নয় বাঙালি জাতির বিশাল একটা অংশকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page