1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আলফাডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ ,আটক ৫

  • বর্তমান সময়: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৬২ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ ,আটক ৫

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ জন মহিলাকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। গত ১৮ই জানুয়ারী(সোমবার) সকাল ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায় , ওই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর (৫৫)পিতা মৃত ইমান আলী সাথে একই গ্রামের বাসিন্দা দবির ডাক্তার (৬০) পিতা-মৃত ওয়াজেদ শেখ গ্রুপ দ্বয়ের মধ্যে গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে সকাল ৮টায় দুই পক্ষের দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে আলফাডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ বলেন, এটি রাজনৈতিক বিরোধজনিত কোন ঘটনা নয়। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরেই ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সহকারী কমিশনার ভুমি মোঃ মাহবুবুল আলম এর উপস্থিতিতে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান পুলিশদের কে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে ৫ জন মহিলা কে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, আজ সোমবার মূলত আধিপত্য বিস্তার নিয়েই সংঘর্ষ হয়। আমরা ঘটনাস্থল থেকে দুই পক্ষের পাঁচ জন মহিলাকে আটক করেছি। এদেরকে দন্ড বিধি ১৮৬০ এর ১৪৭ ধারায় জরিমানা/অনাদায়ে সাজা প্রদান করেন।এরা হলোঃ ১।কেয়া (২৫),স্বামী মোঃ ওহিদুজ্জামান (২০,০০০)টাকা ২। রোকসানা (৩২) স্বামী, শিহাব মোল্লা (১৫০০০০)টাকা ৩।খাদিজা (২৭)স্বামীআমিনুরমোল্লা(১৫০০০)টাকা, ৪। হামিদা আকতার সপ্না (৪০)স্বামী শাহেদ মোল্লা(১০,০০০)টাকা, ৫।জেসমিন আকতার(৩৫)স্বামীঃ আশরাফ(১০০০০) টাকা টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই ৫ জনকে এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল আলম মোট ঃ ৭০,০০০/- হাজার টাকা জরিমানা করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আজ বিকেল পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page