1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় আইন শৃঙ্খলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে
সালথায় আইন শৃঙ্খলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত
সালথায় আইন শৃঙ্খলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

সালথায় আইন শৃঙ্খলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা ক‌মি‌টির সভা ও উপ‌জেলা প‌রিষ‌দের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে বুধবার (২৯ ডি‌সেম্বর) বেলা সা‌ড়ে ১০টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে ডি‌সেম্বর মা‌সের এই মাসিক সভা অনু‌ষ্ঠিত হয়। এসময় ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান‌দের ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানা‌নো হয় এবং বিজয় দিব‌সের ক্রেষ্ট প্রদান করা হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি, রামকান্তপুর ইউ‌পি চেয়ারম‌্যান মোঃ ইশারত হো‌সেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন আহমেদ, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। বর্তমান সম‌য়ে আউন শৃঙ্খলা স্বাভা‌বিক যেন স্বাভা‌বিক থা‌কে সেই বিষ‌য়ে সবাই‌কে দা‌য়িত্বশীল আ‌চরণ করার কথা ব‌লেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page