1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মধুখালী উপজেলায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

  • বর্তমান সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৭২ বার পড়া হয়েছে
মধুখালী উপজেলায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন
মধুখালী উপজেলায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

মধুখালী উপজেলায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় মধুখালী উপজেলার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছেলেদের তিন দিনব্যাপী টি-টেন ক্রিকেট প্রতিযোগিতা ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে সমাপ্ত হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গাজনা পূর্নচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়, মধুখালী, ফরিদপুর চ্যাম্পিয়ন ও সৈয়দ আবু জাফর উচ্চ বিদ্যালয়, মধুখালী, ফরিদপুর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফুরিদপুর এর সভাপতিত্বে মোঃ শহীদুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী, ফুরিদপুর প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মোঃ মুরাদুজ্জামান মুরাদ ও মোর্শেদা আক্তার মিনা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী, ফরিদপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. সাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্হিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page