1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে ৪ ডাকাতকে কুপিয়ে জখম

  • বর্তমান সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে ৪ ডাকাতকে কুপিয়ে জখম
চরভদ্রাসনে ৪ ডাকাতকে কুপিয়ে জখম

চরভদ্রাসনে ৪ ডাকাতকে কুপিয়ে জখম

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর খালপাড় ডাঙ্গী গ্রামের তাহের মন্ডলের ছেলে ফয়জদ্দিন মন্ডলের বসত বাড়ীতে গত সোমবার দিবাগত রাত ২ টায় একদল ডাকাত জানালা দরজা ভেঙে ঘরে ঢুকার চেষ্টাকালে চার ডাকাতকে আটকিয়ে এলোাপাথারী কুপিয়ে জখম করার পর পুলিশে সোপার্দ করছেন এলাকাবাসী। চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই সৈয়দ আওলাদ হোসেন, এসআই জাহিদ ও এএসআই মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌছে চার ডাকাতকে মূমুর্ষ অবস্থায় আটকের পর তাদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে পাঠিয়েছেন।

আহত ডাকাতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বোকাইল গ্রামের মুজিবর মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৬), ব্রাহ্মনদী গ্রামের জমির মোল্যার ছেলে আবুল হোসেন (৪০), ভদ্রকান্দা গ্রামের নুরুদ্দিন খালাসীর ছেলে সিদ্দিক খালাসী (৪৫) ও সোনামূখী গ্রামের আঃ খালেকের ছেলে আরিফ হোসেন (৩৮)। ডাকাত দলের মধ্যে ইব্রাহিম মিয়া ও আবুল হোসেনের অবস্থা আশংঙ্কাজনক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের সাথে থাকা তিনটি ছোড়া, একটি কাটা সেলাই রেঞ্জ, ২টি স্ক্রু ড্রাইভার, ছয়টি ঘড়ির ব্যাটারী ও চারটি ব্যাগ সহ অন্যান্য মালামাল জব্দ করেছেন। এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একদল ডাকাত গভীর রাতে ওই বসতীয় ঘরের জানালা ভাঙার চেষ্টা করছিল। এ সময় বাড়ীর গৃহিনী টের পেয়ে বেড়ার ফাকা দিয়ে ডাকাতদল দেখতে পায়। সে এলাকার বিভিন্ন লোককে মোবাইল ফোনে বাড়ীতে ডাকাতের আক্রমণের কথা অবগত করায়। পরে স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাতির ঘোষনা দিলে এলাকাবাসী জট ধরে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে চার ডাকাতকে আটক করে গণধোলাই সহ এলোপাথারী কুপিয়ে জখম করতে থাকে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে জনতার হাত থেকে মূমুর্ষ অবস্থায় চার ডাকাতকে আটক করে হাসপাতালে পাঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page