1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লিগ , পয়েন্ট ভাগ করল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও‌ ফরিদপুর মুসলিম মিশন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লিগ , পয়েন্ট ভাগ করল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও‌ ফরিদপুর মুসলিম মিশন
বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লিগ , পয়েন্ট ভাগ করল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও‌ ফরিদপুর মুসলিম মিশন

বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লিগ , পয়েন্ট ভাগ করল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও‌ ফরিদপুর মুসলিম মিশন

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফরিদপুর মুসলিম মিশন এর খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। এর ফলে একটি করে পয়েন্ট পেয়েছে উভয় দল। মঙ্গলবার বিকেলে শেখ জামালের অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ খেলায় মোকাবেলা করে ফরিদপুর মুসলিম মিশন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ।

খেলার প্রথমার্ধে ১২ মিনিটে গাজীর দেয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার দ্বিতীয়ার্ধের ৩ মিনিটে ফরিদপুর মুসলিম মিশন এর পক্ষে তামিম ওই শোধ করলে নির্ধারিত সময়ের খেলা ১-১ এ সমাপ্ত হয়। এর ফলে একটি করে পয়েন্ট পায় উভয় দল। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি মোহাম্মদ জাহিদ, সহকারি রেফারি প্রণব কুমার মুখার্জি,ও তোফাজ্জল হোসেন। চতুর্থ রেফারি মজিবর রহমান। প্রতিযোগিতায় বুধবারের খেলায় মোকাবেলা করবে শেখ জামাল ক্লাব বনাম লক্ষ্মীপুর যুব সংঘ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page