অপূর্ব অসীম: ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন (২০২১-২০২২) আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা একটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবার পর বিকাল তিনটা থেকে ভোট গণনা শুরু হয়। বিকেলে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী কবিরুল ইসলাম সিদ্দিকী ৬৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশীষ পোদ্দার বিমান ২৭ ভোট পেয়েছেন।
এ ছাড়া শেখ ফয়েজ আহমেদ (৫৬), সঞ্জীব দাস (৫৫), সাজ্জাদ হোসেন রনি (৫৪) ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাহবুবুল ইসলাম পিকুল (৪৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান খোকন (৪৫), সহ-সাধারণ সম্পাদক পদে শেখ মুফিজুর রহমান শিপন (৬৩) ভোট পেয়ে নির্বাচিত,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিনুল ইসলাম টিটো (৩২), অর্থ সম্পাদক পদে শেখ মনির হোসেন (৫১) ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিভাষ দাত্ত (৪০)। এছাড়া সদস্য পদে এস এম মাসুদুর রহমান তরুন(৬৪), এসএম জাহিদ (৬১), সিরাজুল ইসলাম (৬১), হাসানুজ্জামান (৬০), নুরুল ইসলাম আনজু (৫৪), রুহুল আমিন (৫৫) ভোট নির্বাচিতরা হয়েছেন। অপর পদগুলিতে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার ও প্রকাশনায় আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আসাদুল হক আসাদ, তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে মুইজজুর রহমান রবি, এবং ক্রীয়া সম্পাদক পদে মানিক কুমার দাস।
এ বছর নির্বাচনে মোট ১০২ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম মনি। সহযোগী নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন রেজাউল করিম ও শেখ সাইফুল ইসলাম অহিদ। এদিকে সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থী এবং ভোটারদের স্বাগত জানানো হয়। নির্বাচনে জয়লাভ করার পর নতুন কমিটির সদস্য বৃন্দকে বিভিন্ন সংগঠন থেকে শুভেচ্ছা স্বরূপ ফুলের মালা ও মিষ্টি মুখ করানো হয়। এ সময় নবনির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে বোয়ালমারীর পৌর মেয়র ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ সেলিম রেজা লিপনসহ ফরিদপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply