1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর শিশু একাডেমীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২১৮ বার পড়া হয়েছে
ফরিদপুর শিশু একাডেমীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ফরিদপুর শিশু একাডেমীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদপুর শিশু একাডেমীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী,ও মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর শিশু একাডেমী কার্যালয় এ পুরস্কার বিতরণী আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ফরিদপুর জেলা প্রশাসন ও ফরিদপুর শিশু একাডেমী। এতে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর এর জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক বিষয়ক কর্মকর্তা ও বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক হুমায়ুন কবির। এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন শিশুদের কাছে অগ্রাধিকার দিতে হবে। তাদের চিন্তাকে বিকশিত করার সুযোগ দিতে হবে , পাশাপাশি বিজ্ঞান ও সাহিত্য চর্চার অভ্যাস করতে হবে। তাহলে তারা সবদিক থেকে ভালো করতে পারবে।

তিনি আগামীতে নতুন ছেলে মেয়েদের শিশু একাডেমী তে ভর্তির ব্যাপারে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, শিক্ষা অফিসার বিষ্ণুপাদ ঘোষাল, রাশিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ফরিদপুর সাহিত্য সংস্কৃতির উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, সংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজী কবির খোকন প্রমুখ। অনুষ্ঠানে মোট তিনটি ক্যাটাগরি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের মোট ৬০ জনকে পুরস্কার প্রদান করা হয় । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page