1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গা উপজেলায় নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

  • বর্তমান সময়: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গা উপজেলায় নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা
আলফাডাঙ্গা উপজেলায় নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

আলফাডাঙ্গা উপজেলায় নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

আজিজুর রহমান দুলালঃ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতার ভাষায় বলতে হয় “যেতে নাহি দিব, হায়, তবু যে.তে দিতে হয়, তবু চলে যায়…” ২০২০ সালের ১৮ই অক্টোবর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দেন তৌহিদ এলাহি। যোগদানের পর থেকে তিনি উপজেলার মানুষের কল্যাণের জন্য কাজ শুরু করেন। ২০২১ সালের ২৬শে ডিসেম্বর পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহিকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার এখানে আসার পর গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে ৩৩ একর জমির উপর নির্মিত স্বপ্ন নগর আশ্রয়ন প্রকল্পের রুপকার তিনি। এ স্বপ্ন নগরে ২৫০টি ঘর নির্মাণ করা হচ্ছে। যা সারাদেশের মধ্যে মডেল হিসাবে বিবেচিত হয়ে থাকবে।

এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথভাবে উপজেলা পরিষদের অভ্যন্তরে মডেল বাগান তৈরী করা, উপজেলা পরিষদের অভ্যন্তরের পুকুরে গাইড ওয়াল নির্মাণ, উপজেলা পরিষদের অভ্যন্তরে পুকুর পাড়ে চারিপার্শে ওয়াক ওয়ে নির্মাণ করা, উপজেলা পরিষদের অভ্যন্তরে শিশু পার্ক নির্মাণ করা, উপজেলা পরিষদের অভ্যন্তরে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ করা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০০টি স্মারক মগ তৈরী করা, উপজেলা পরিষদের অভ্যন্তরে সিসি ক্যামেরা স্থাপন করা ইত্যাদি।
উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে প্রায় ২১ একর জমিতে ৭২ প্রজাতির প্রায় ৪ হাজার উন্নত জাতের ফলদ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে।

এ সময় উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন,তৌহিদ এলাহির মতো একজন সৎ অফিসার পেয়েছিলাম বিধায় উপজেলাটাকে এভাবে সাজানো সম্ভব হয়েছে। উপজেলা পরিষদ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সবার ভালবাসায় বিদায় নিলেন ইউএনও তৌহিদ এলাহি ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page