1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

নগরকান্দা নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার দ্বন্দে পরাজয়ের সম্ভাবনা

  • বর্তমান সময়: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪০১ বার পড়া হয়েছে

নগরকান্দা পৌরসভা নির্বাচন ২০২১ , বিএনপির কেন্দ্রীয় দুই নেতার দ্বন্দে পরাজয়ের সম্ভাবনা –  অভিযোগ তৃণমূলের

এহসান রানা,  ফরিদপুর  : আসন্ন আগামী ১৮ ই ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হবে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা , নগরকান্দা পৌরসভা নির্বাচন । বিএনপির কেন্দ্রীয় দুই নেতা শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুল আলাদা আলাদা ভাবে দুইজন মেয়র প্রার্থীর মনোনয়ন চান বিএনপির কেন্দ্রীয় কমিটির নিকট ।

শামা ওবায়েদের মনোনীত প্রার্থী আলীমুজ্জামান সেলু  ও শহীদুল ইসলাম বাবুল  মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ ।

কিন্তু সব অবসান ঘটিয়ে শামা ওবায়েদের প্রার্থী আলীমুজ্জামান সেলুকে বিএনপির মনোনীত নগরকান্দা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় ।

দীর্ঘ দিন ধরে দুই কেন্দ্রীয় নেতার দ্বন্দ চলছে  তবে জনগণ ও প্রবীণরা শামা ওবায়েদের পক্ষে , বর্ষীয়ান নেতা কে এম ওবায়দুর রহমানের একমাত্র কণ্যা শামা ওবায়েদ তার রাজনৈতিক উত্তরসুরি হিসেবে কাজ করে যাচ্ছেন   । কে এম ওবায়দুর রহমানের প্রতি রয়েছে অফুরন্ত ভালোবাসা ।

সর্বশেষ আঃ লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিন তিনবারের নির্বাচিত কমিশনার ও ভারপ্রাপ্ত মেয়র নিমাই চন্দ্র সরকার । তার ও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ।

দ্বিধা দ্বন্দ  রয়েছে বিএনপির সাধারন ভোটারদের মধ্যে তাদের কথা / ভাষ্য হচ্ছে দুই কেন্দ্রীয় নেতার দন্দের কারণে আমরা পরাজয় বরন করতে পারি ।

বিএনপির এ দ্বন্দের বিষয়ে  নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়বুর রহমান জানান ,  কেন্দ্রীয় বিএনপির নেতা শহিদুল ইসলাম বাবুল সৈয়দা সাজেদা চৌধুরীর  ছেলে আকবর শাহাদাব লাবুর সাথে আতাত করে বিএনপির নগরকান্দার রাজনীতি  ধ্বংস করছে তার সুবিধার্তে এবং অপর বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ যেন নগরকান্দার রাজনীতি যেন সঠিকভাবে পরিচালনা করতে না পারে কিছু কুচক্রী মহলকে নিয়ে পাঁয়তারা চালাচ্ছেন । তিনি আরো জানান শহীদুল ইসলাম বাবুল ঢাকায় বিএনপির রাজনীতি করে কিন্তু নগরকান্দা এসে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র আকবর শাহাদাব লাবু চৌধুরীর ড্যামি রাজনীতি করেন ।

অপরদিকে শহীদুল ইসলাম বাবুলের নগরকান্দার রাজনৈতিক  মুখপাত্র ও নগরকান্দা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সাথে উপরোক্ত  বিষয়ে জানার জন্য তার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি তার ফোনটি রিসিভ করেন নাই ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page