1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

দিনাজপুর বিরামপুরে পুলিশি অভিযানে গাঁজা, হিরোইন ও নগদ টাকাসহ আটক ১

  • বর্তমান সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরামপুরে পুলিশি অভিযানে গাঁজা, হিরোইন ও নগদ টাকাসহ আটক ১
দিনাজপুর বিরামপুরে পুলিশি অভিযানে গাঁজা, হিরোইন ও নগদ টাকাসহ আটক ১

দিনাজপুর বিরামপুরে পুলিশি অভিযানে গাঁজা, হিরোইন ও নগদ টাকাসহ আটক ১

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবসন্ত মৌজার শোটাপীর গ্রামে মৃত মনছুর আলী এর বসতবাড়ির সামনে প্রস্তমপুর হতে মাদিলাগামী রাস্তার উপর হতে মাদক ১৪ পুড়িয়া গাঁজা, হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ৩৫০/- টাকাসহ ১ জন কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

আজ রবিবার (১৯ ডিসেম্বর) মধ্য রাতে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই/মোঃ নুর আলম সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবসন্ত মৌজার শোটাপীর গ্রামে প্রস্তমপুর হতে মাদিলাগামী রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ীমোঃ মিজানুর চৌধুরী (৪৪) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামি হলেন, মোঃ মিজানুর চৌধুরী (৪৪), পিতা- মোঃ মনজু চৌধুরী, সাং- চক বসন্ত (নলকুপাড়া), থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুর। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল শনিবার মধ্যরাতে বিরামপুর থানাধীন ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবসন্ত মৌজার শোটাপীর গ্রামে জনৈক মোঃ আঃ কাদের (৬৫), পিতা-মৃত মনছুর আলী এর বসতবাড়ির সামনে প্রস্তমপুর হতে মাদিলাগামী রাস্তার উপর হতে ১৪(চৌদ্দ) পুড়িয়া গাঁজা, যা খোলা অবস্থায় মোট ওজন ১৫০ গ্রাম, সোনালী রংয়ের কাগজে মোড়ানো ২৮ পুড়িয়া হেরোইন, যা খোলা অবস্থায় ওজন-১ গ্রাম ও মাদক বিক্রয়ের নগদ ৩৫০/- টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে মাদক দ্রব্য আইনে ধারাঃ ৩৬(১) এর ১৯(ক)/৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়। বিরামপুর থানায় অভিযান চলমান। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন। আসুন নিজেকে ও পরিবারকে ভালবাসি মাদক থেকে দূরে থাকি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page