1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

দশমাইল হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রয়ের টাকাসহ আটক ১

  • বর্তমান সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে
দশমাইল হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রয়ের টাকাসহ আটক ১
দশমাইল হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রয়ের টাকাসহ আটক ১

দশমাইল হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রয়ের টাকাসহ আটক ১

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর রংপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানা চত্বর এলাকার ইপিজেড মোরে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮৫২ টাকা সহ ১ জন কে গ্রেফতার করেছে দশমাইল হাইওয়ে থানা পুলিশ। আজ বুধবার (১৫ ডিসেম্বর ) দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান এর দিক নির্দেশনায় ও এটি এএসআই মোঃ সেলিম এর নেতৃর্ত্বে সঙ্গীয় ফোর্সসহ দশমাইল হাইওয়ে থানা চত্বর এলাকার ইপিজেড মোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামি হলেন, মোঃ আজমুল আলী সনু (৩০), পিতা-মোঃ লালমন , সাং – কিসমত ফতেজংপুর, থানা – চিরিরবন্দর, জেলা – দিনাজপুর। দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেন। অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মনিরুজ্জামান বলেন, দশমাইল হাইওয়ে থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে দশমাইল হাইওয়ে থানা চত্বর এলাকার ইপিজেড মোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিহ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮৫২ টাকা জব্দ করা হয়।

আসামীকে রাত ২ টার দিকে দিনাজপুর চিরিরবন্দর থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক সকালে আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page