1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

দিনাজপুর চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

  • বর্তমান সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ
দিনাজপুর চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

দিনাজপুর চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের হাতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা এসব সামগ্রী তুলে দেন । অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া ৫টি বাড়ি সহ মাধ্যমিক, প্রাথমিক স্কুলে পড়ুয়া ৪৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান সহ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page