1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

বেচাকেনা কমে গেছে ফরিদপুরের কবুতরের হাটে

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে
বেচাকেনা কমে গেছে ফরিদপুরের কবুতরের হাটে
বেচাকেনা কমে গেছে ফরিদপুরের কবুতরের হাটে

বেচাকেনা কমে গেছে ফরিদপুরের কবুতরের হাটে

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেল স্টেশনে সপ্তাহে দুই দিন কবুতরের হাট বসেছে। এ দুদিন হল বৃহস্পতিবার ও সোমবার । অথচ গত এক মাস ধরে বেচাকেনা কমে গেছে কবুতর বিক্রেতাদের। একই সাথে তারা দুটি হাটে এসে খুব একটা স্বস্তিতে নেই।

সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে সোমবার ও বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিকাল দুইটা পর্যন্ত এসব হাটে কবুতর বিক্রি হয়। কবুতরের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি, কোয়েল পাখি ও খরগোশ বিক্রি হয়। এরমধ্যে বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে বাজিগর ১০০০ টাকা করে জোড়া, খরগোশ ৬০০ টাকা করে জোড়া, কোয়েল পাখি ২৫-৩০ করে প্রতি পিস বিক্রি হয়। কিন্তু গত এক মাস ধরে এসব পাখি বিক্রি কমে গেছে এমনকি বেলা দেড়টা পর্যন্ত কোন দোকানি এখনো বিক্রি করতে পারেননি বলে জানান।

দোকানিরা বলেন শীতের প্রকোপের সাথে সাথেই তাদের ব্যবসা মন্দা ভাব লক্ষ্য করা যায় যার প্রভাব টা এখন থেকে পড়ছে। এদিকে দেশি প্রজাতির কবুতর বিক্রি হলেও, লাক্ষা, মুক্ষি, সিরাজী, গিরিবাজ এই ধরনের কবুতর বিক্রি নেই বললেই চলে। ফলে এখানকার আগত দোকানিরা খুব হতাশার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page