1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে
দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরছ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ ডিসেম্বর) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস, দিনাজপুর এর আয়োজনে ও জাতীয় পুষ্টির সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষ্যে জেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুরে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বারিউল করিম খান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোছাঃ মমতাজ বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) মোহাম্মদ মমিনুল করিম।

স্বাগত বক্তব্য ও সঞালকের দায়িত্ব পালন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মোহাম্মদ এজাজ -উল হক।

কোভিড-১৯ এর উপর সচেতনতা মূলক বক্তব্য উপস্থাপনা করেন ডাঃ জুবায়ের আল মামুন। মুক্ত আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও এস আই ও মোহাম্মদ সোহেল মিয়া।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিটেনডেন্ট মোঃ ইছামুদ্দীন। অংশগ্রহণ করেন ১৩ উপজেলার উপজেলা স্বাস্থ্য ও প: পঃ কর্মকর্তা গণ ও এন জিও প্রতিনিধি বর্গ।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। জন্মের পর পরেই নবজাতককে শাল দুধ সহ মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মতো তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিন ধরে এই ক্যাম্পেইন চলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page